Recents in Beach

ব্রেকিং নিউজ

পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারীদের মানববন্ধন বাঁশখালীতে

বি,এন ডেস্কঃ
বাঁশখালীতে পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারীরা মানববন্ধন করেছে।সোমবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে এ মানববন্ধন হয়। মানববন্ধন শেষে ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।চলমান নিয়োগ বিধিসহ অন্যান্য জরুরি চাকরিগত সমস্যা সমাধানের লক্ষ্যে এ কর্মসূচি পালন করা হয়।মানববন্ধনে বক্তব্য রাখেন- পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির সভাপতি মুনির উদ্দিন চৌধুরী,জেলা সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সরওয়ার আলম, পরিবার কল্যান সহকারী আনোয়ারা বেগম,মোঃ শহিদুল্লাহ চৌধুরী, সোলতানুল আনিম চৌধুরী, ইফতেখার উদ্দিন্‌, ফেরদৌসী বেগম, ফরহাদ বিন ছাদেক, রনি দেব, জসীম উদ্দীন, সেতারা বেগম,ছাদেকুল ইসলাম, অঞ্জলী ভট্টাচার্য্য, মো. নেছার,মো. আশেক প্রমুখ।মানববন্ধনে বক্তারা টাইম স্কেল সংক্রান্ত মামলার রায় দ্রুত বাস্তবায়ন ও এফ.পি.আই এবং এফ.ডব্লিউ.এ দের নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়ন করার ও পরিবার পরিকল্পনা পরিদর্শক পদ থেকে সহকারী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও পরিবার কল্যাণ সহকারি পদ থেকে পরিবার পরিকল্পনা পরিদর্শীকা পদে পদায়নের দাবি জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ