Recents in Beach

ব্রেকিং নিউজ

কলাউজান খদিজাতুল কোবরা (রাঃ) মহিলা মাদ্রাসার নতুন ভবনের ভিত্তি প্রস্তুর স্হাপন ও মাদ্রাসার বার্ষিক সভা অনুষ্টিত

জোবাইর বিন জিহাদী,বাঁশখালী নিউজঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার অন্যতম ধর্মীয় শিক্ষা প্রতিষ্টান কলাউজান খদিজাতুল কোবরা (রঃ) মহিলা মাদ্রাসায় আনুমানিক ৭০লক্ষ টাকা ব্যয়ে ১৩জানুয়ারী বিকেলে মাদ্রাসায় নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্হাপন করা হয়েছে।একই সাথে শাহ মজিদিয়া হেফজখানা ও এতিমখানার বার্ষিক সভা ও পুরুষ্কার বিতরণী অনুষ্টান মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে অনুষ্টিত হয়।ভিত্তি প্রস্তর স্হাপন ও বার্ষিক পুরুষ্কার বিতরণী অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া-লোহাগাড়ার সাংসদ,বিশ্ববরেণ্য আলেমেদ্বীন ও গবেষক প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী এমপি। মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মাওলানা কাজ্বী শিহাব উদ্দিনের সভাপতিত্বে বার্ষিক সভায় প্রধান ওয়ায়েজ ছিলেন চুনতি হাকিমিয়া কামিল এম এ মাস্টার্স মাদ্রাসার প্রধান মুহাদ্দিস আলহাজ্ব মাওলানা শাহ আলম। বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজাহান পিপিএম(বার), ড.ঈসা সাঈদী, আওয়ামীলীগ নেতা এইচ এম গনি সম্রাট, কলাউজান ইউপির বার বার নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব এম.এ ওয়াহেদ,আওয়ামীলীগ নেতা এসএম আবদুল জব্বার,সমাজসেবক মাওলানা মোহাম্মদ আবদুস সবুর,আওয়ামীলীগ নেতা ও এ.রহমান মার্কেটের স্বত্বাধিকারী মোহাম্মদ রশিদ আহমদ,সাতকানিয়া তাঁতীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন বেলাল। এছাড়াও মাদ্রাসার সকল শিক্ষকগণ,অভিভাবক-অভিভাবিকাবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্হিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ