Recents in Beach

ব্রেকিং নিউজ

ছনুয়ায় ইসলামী যুব সংঘের উদ্যোগে কুইজ বিজয়ীদের পুরুষ্কার বিতরণ

 মোহাম্মদ বেলাল উদ্দিনঃ
দক্ষিণ ছনুয়া ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান আজ ৩০শে অক্টোবর সন্ধা ৫টায় সম্পন্ন হয়েছে।দক্ষিণ ছনুয়া খোরশেদ আলী চৌধুরী পাড়া ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত বিশাল তাফসীরুল কোরআন মাহফিলে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

এসময় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মাহফিলের প্রধান অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা বদরুল হক,বিশেষ অতিথি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাফিয়া বেগম মোখতার,ছনুয়া ইউনিয়ন জামায়াত মাওলানা আবদুর রশীদসহ এলাকার গণমান্য ব্যক্তিবর্গ।এসময় কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে মাহফিলের প্রধান অতিথি অধ্যক্ষ মাওলানা বদরুল হক বলেন,তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ।তোমরাই ভবিষ্যতের কর্ণধার।লেখাপড়ার করে তোমাদের মানুষের মত মানুষ হতে হবে।মেধা সম্পন্ন হিসেবে জাতি গঠিত হয়ে দেশের কল্যাণে,ইসলামের কল্যাণে কাজ করার সক্ষম হয়ে উঠতে হবে।তাহলেই দেশের কল্যাণে,দশের কল্যাণ সাধনে কাজ করতে হবে।তোমাদের দেশের জন্য তৈরী হও।অভিভাবকদের তাদের ছেলে মেয়েদের প্রতি খেয়াল রাখতে হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ