নিজস্ব প্রতিবেদক: শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা আরও সুদৃঢ় করার লক্ষ্যে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাণিগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) বিদ্যালয়ের একটি কক্ষে এ সমাবেশের আয়োজন করা হয়। সিনিয়র সহসভাপতি রুবেল কুমার দে’র সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম মঈন উদ্দিন।
সমাবেশে উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির সভাপতি ও জজ কোর্টের এপিপি বীরমুক্তিযোদ্ধা সন্তান এডভোকেট জায়েদ বিন রশিদ, অবিভাবক কমিটির সদস্য আবুল কালাম, বিদ্যালয়ের শিক্ষক মো. ফোরকান, শিক্ষিকা মর্তুজা বেগমসহ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা।
এ ছাড়া অভিভাবকদের মধ্যে উপস্থিত ছিলেন ইলিয়াছ আজাদ, এস এম মহিউদ্দিন টিটু, চিত্ত রঞ্জনসহ অন্যান্য অভিভাবক।
শিক্ষার্থীদের শিক্ষার গুণগত মান বৃদ্ধি, নিয়মিত পাঠদান, শৃঙ্খলাবোধ ও নৈতিক মূল্যবোধ গড়ে তোলার পাশাপাশি শিক্ষার অনুকূল পরিবেশ নিশ্চিত করতে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ ধরনের অভিভাবক সমাবেশ বিদ্যালয় ও অভিভাবকদের মধ্যকার সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মেধা ও মননশীলতার বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষক-অভিভাবকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বাঁশখালীর বাণিগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।



0 মন্তব্যসমূহ