Recents in Beach

ব্রেকিং নিউজ

খুনের রাজনীতি পরিহার না করলে বিএনপিকেও জনগণ দেশছাড়া করবে বলে হুঁশিয়ারি দিলেন শিবির সভাপতি

খুনের রাজনীতি পরিহার না করলে বিএনপিকেও জনগণ দেশছাড়া করবে বলে হুঁশিয়ারি দিলেন শিবির সভাপতি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, খুনের রাজনীতি পরিহার না করলে আওয়ামী লীগের মতো বিএনপিকেও জনগণ দেশছাড়া করবে। রোববার রাতে রাজধানীর শাহবাগে আয়োজিত এক বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। গাইবান্ধায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে শিবিরের ঢাকা মহানগরী শাখা এই কর্মসূচির আয়োজন করে। মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে শাহবাগে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে নূরুল ইসলাম সাদ্দাম বলেন, গাইবান্ধায় সাইফুল্লাহর ওপর যে বর্বরোচিত ও কাপুরুষোচিত হামলা চালানো হয়েছে, তা কোনো সুস্থ রাজনৈতিক সংস্কৃতির অংশ হতে পারে না। তিনি এই ঘটনার জন্য বিএনপি ও যুবদলের সন্ত্রাসীদের দায়ী করে তীব্র নিন্দা জানান এবং দ্রুত খুনিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

বিশেষ অতিথির বক্তব্যে ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান বিএনপি ও প্রশাসনের সমালোচনা করে বলেন, দেশের বিভিন্ন স্থানে দখলদারি ও জুলুমের কারণে মানুষ আজ অতিষ্ঠ। তিনি অভিযোগ করেন, দেশের শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে ব্যাংক-বিমাসহ সব জায়গায় দখলদারিত্ব চলছে।

বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিল্প ও সংস্কৃতি সম্পাদক আবু মুসা, বায়তুলমাল সম্পাদক আনিসুর রহমান, ছাত্রকল্যাণ সম্পাদক রেজাউল করিম শাকিল এবং বিতর্ক সম্পাদক হাবিবুর রহমান আরমান।

উল্লেখ্য, রোববার বিকেলে গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া চৌরাস্তা মোড়ে একটি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে বিএনপি ও যুবদল কর্মীদের হামলায় বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি সাইফুল্লাহ বারী নিহত হন। তিনি উপজেলার শিমুল তাইড় গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

সংক্ষেপে:
গাইবান্ধায় শিবির নেতা সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে শাহবাগে বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্রশিবির। খুনের রাজনীতি বন্ধ না করলে বিএনপিকেও জনগণ প্রত্যাখ্যান করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সভাপতি নূরুল ইসলাম।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ