দীর্ঘ দুই বছরের বিরতি কাটিয়ে বাংলাদেশি নাগরিকদের জন্য পুনরায় পর্যটন (ট্যুরিস্ট) ভিসা চালু করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। আগামী ২৮ জুন থেকে দেশের পাঁচটি ভারতীয় ভিসা আবেদনকেন্দ্রে (আইভিএসি) এই ভিসার আবেদন গ্রহণ কার্যক্রম শুরু হবে। বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী গত বৃহস্পতিবার এই ঘোষণা দেন। এর আগে ২৫ জুন ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদনকেন্দ্র পরিদর্শন করেন তিনি। পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে হাইকমিশনার জানান, প্রাথমিক পর্যায়ে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও সিলেট—এই পাঁচটি আইভ্যাক কেন্দ্রে পর্যটন ভিসার আবেদন গ্রহণ করা হবে। পরবর্তীতে পরিস্থিতি ও সক্ষমতা বিবেচনা করে দেশের অন্যান্য কেন্দ্রেও এই সেবা সম্প্রসারণ করা হতে পারে। পর্যটন ভিসা প্রত্যাশীরা নির্ধারিত পাঁচটি কেন্দ্রের ঠিকানায় যোগাযোগ করতে পারবেন। চট্টগ্রামের আবেদনকারীরা নাসিরাবাদ এলাকার সিডিএ অ্যাভিনিউতে অবস্থিত সিটি সেন্টারের দ্বিতীয় তলায় আবেদন জমা দিতে পারবেন। এছাড়া ঢাকার যমুনা ফিউচার পার্ক, রাজশাহীর বর্ণালী মোড়ের মরিয়ম আলী টাওয়ার, খুলনার ছোট বয়রার রাহাত সেন্টার এবং সিলেটের সোবহানীঘাটের রহিম টাওয়ারে অবস্থিত আইভ্যাক কেন্দ্রগুলোতে এই সেবা পাওয়া যাবে।
দীর্ঘ দুই বছর পর বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা চালু করছে ভারত। আগামীকাল ২৮ জুন থেকে চট্টগ্রামসহ দেশের ৫টি ভারতীয় ভিসা আবেদনকেন্দ্রে আবেদন নেওয়া হবে বলে জানিয়েছেন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।



0 মন্তব্যসমূহ