Recents in Beach

ব্রেকিং নিউজ

চীনের বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বর্ণাঢ্য লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান

চীনের বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বর্ণাঢ্য লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান

চীনের দালিয়ান থেকে বেইজিংয়ের চাউমিং রেলওয়ে স্টেশনে পৌঁছালে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার (২৪ জুন) স্থানীয় সময় বিকেল ৫টা ৩৫ মিনিটে তিনি বেইজিংয়ে পৌঁছান। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন। চাউমিং রেলওয়ে স্টেশনে প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণীকে লাল গালিচা সংবর্ধনার পাশাপাশি গার্ড অব অনার প্রদান করা হয়। স্টেশন থেকে প্রধানমন্ত্রীকে বিশেষ মোটর শোভাযাত্রার মাধ্যমে চীনের রাষ্ট্রীয় অতিথি ভবন দিয়াওইউতাই গেস্ট হাউসে নিয়ে যাওয়া হয়। বেইজিং সফরকালে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা এই গেস্ট হাউসেই অবস্থান করবেন।

এর আগে স্থানীয় সময় দুপুর ১টা ৫৮ মিনিটে দালিয়ান উত্তর রেলওয়ে স্টেশন থেকে হাই স্পিড বুলেট ট্রেনে চড়ে বেইজিংয়ের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর এই সফরে সফরসঙ্গী হিসেবে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন এবং প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম। এছাড়াও প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন ও ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনিসহ অন্যান্য কর্মকর্তারা।

বেইজিংয়ে আসার আগে সকালে দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) আয়োজিত ‘গ্রীষ্মকালীন দাভোসে’ বার্ষিক সভায় অংশ নেন প্রধানমন্ত্রী। গত সোমবার মালয়েশিয়ায় দুই দিনের সফর শেষে তিনি চীনের দালিয়ানে পৌঁছান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর গত ১৭ ফেব্রুয়ারি সরকার প্রধানের দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম বিদেশ সফর।

সংক্ষেপে:
চীনের বেইজিংয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তাকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হয়েছে। সফরসঙ্গী হিসেবে রয়েছেন ডা. জুবাইদা রহমানসহ সরকারের উচ্চপদস্থ প্রতিনিধিরা।
চীনের বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বর্ণাঢ্য লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ