ঢাকা-১১ আসনের সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা একেএম রহমতুল্লাহ মারা গেছেন। বুধবার (৩ জুন) দিবাগত রাত ৩টা ৪৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত সিকদার। এক ফেসবুক পোস্টে তিনি এই তথ্য জানান।
পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার বাদ আসর রাজধানীর বেরাইদ এলাকায় মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী একেএম রহমতুল্লাহ একাধিকবার জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হওয়ার পাশাপাশি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক সভাপতির দায়িত্বও অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করেছেন।
ঢাকা-১১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা একেএম রহমতুল্লাহ মারা গেছেন। আজ বুধবার বাদ আসর বেরাইদ এলাকায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।



0 মন্তব্যসমূহ