পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে চট্টগ্রাম নগরের পশুর হাটগুলোতে কোরবানির পশুর সরবরাহ বাড়তে শুরু করেছে। কুষ্টিয়া, যশোর, সিরাজগঞ্জ ও ফরিদপুরসহ দেশের বিভিন্ন জেলা থেকে ট্রাকে করে গরু ও ছাগল আসছে নগরের স্থায়ী ও অস্থায়ী হাটগুলোতে। এবার চট্টগ্রামে মোট সাতটি অস্থায়ী এবং তিনটি স্থায়ী পশুর হাট বসবে। এসব হাটে ঈদের দিন সকাল পর্যন্ত পশু বেচাকেনা চলবে। বর্তমানে হাটগুলোতে ট্রাক থেকে পশু নামানো এবং সেগুলোর জন্য খড় ও ভুসির ব্যবস্থা করতে ব্যস্ত সময় পার করছেন ব্যবসায়ী ও শ্রমিকেরা। দূরদূরান্ত থেকে পশু নিয়ে আসার দীর্ঘ যাত্রায় ক্লান্ত হয়ে অনেক ব্যবসায়ী ও শ্রমিককে ট্রাকের ভেতরেই বিশ্রাম নিতে দেখা গেছে। নগরের সিডিএ বালুর মাঠসহ বিভিন্ন হাটে সারিবদ্ধভাবে ট্রাক থেকে পশু নামানোর দৃশ্য চোখে পড়ছে। ছোট, বড় ও মাঝারি—সব ধরনের গরুর পাশাপাশি ছাগলও নিয়ে আসছেন ব্যবসায়ীরা। উৎসবের আমেজে পশুর হাটগুলো এখন মুখর হয়ে উঠছে।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চট্টগ্রামের পশুর হাটগুলোতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কোরবানির পশু আসতে শুরু করেছে। ১০টি হাটে গরু-ছাগলের সরবরাহ বাড়ায় ব্যস্ত সময় পার করছেন ব্যবসায়ী ও শ্রমিকেরা।


0 মন্তব্যসমূহ