Recents in Beach

ব্রেকিং নিউজ

পুকুরিয়ায় মিনি পিকআপ-বাইকের মর্মান্তিক মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

মোঃ মনছুর আলমঃ
চট্টগ্রামের আনোয়ারা বাঁশখালী সিমান্ত ব্রিজ তৈলরদ্বিপ এর পূর্ব পাশে বাঁশখালীর পুকুরিয়া এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। ১৭ মে বিকাল সাড়ে ৪ টার দিকে আনোয়ারা মুখি মোটর বাইক ও বাঁশখালী মুখি মালবাহী মিনি পিকআপের মুখোমুখি সংঘর্ষে বাইক আরোহী হাবিব মাষ্টার নামের এক ব্যক্তি গুরুতর নিহত হয়। নিহত ব্যক্তি কালীপুর ইউনিয়ের বাসিন্দা।

স্থানীয় একরামুল হক রাজ নামের এক ব্যক্তি জানান, দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন মোটর বাইক আরোহী হাবিব মাষ্টারকে গুরতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে বাইক ও মিনি পিক আপ জব্দ করেন বলে জানা যায়। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ