Recents in Beach

ব্রেকিং নিউজ

করোনা ভাইরাস নিয়ে কখনো ভীতু ছিলাম না এখনো ভীতু নয় ডাঃ ফররুক আহমদ

মোহাম্মদ এরশাদঃ
দেশে মহামারী করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর থেকে বিভিন্ন চিকিৎসক সাধারণ সর্দি কাঁশির রোগীকে চিকিৎসা সেবা দিতে ভয় পাচ্ছে,এমনকি চিকিৎসা পাচ্ছেনা এমন অভিযোগও আছে।জানা যায় এমতাবস্থায় সর্দি কাঁশির রোগী সহ অন্যান্য রুগীর আগের মতো চিকিৎসা সেবা এবং পরামর্শ দিয়ে মহানুভবতা পরিচয় দিয়ে যাচ্ছেন বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের রামদাস মুন্সির হাটস্থ চেম্বারে শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ ফাররুক আহমেদ (ফারুক)। এই বিষয়ে জানতে চাইলেডাঃ ফাররুক আহমদ বলেন, রুগীর চিকিৎসা সেবা দেওয়া ডাক্তারের নৈতিক দায়িত্ব, করোনা মনে করে রুগীকে চিকিৎসা না দিয়ে মেরে পেলা যাবেনা,একচুয়ালি প্রথমে করোনা ভাইরাস আমরা বুঝতে পারিনি,তার মধ্যেও নিয়মিত ১০০ থেকে ৮০ জন জ্বর, সর্দি, কাশি, রোগী আমার চেম্বারে চিকিৎসা সেবা নিতে আসে,আমি তাদের  চিকিৎসা সেবা প্রদান করে গেছি,আল্লাহর মেহের বানীতে এ পর্যন্ত অনেক রোগীর চিকিৎসা সেবা প্রদান করেছি করোনার সন্দেহ হয়েছে এমন কোন রোগী আমার নজরে পড়েনি,তাই আমি নিশ্চিত ছিলাম করোনা ভাইরাস আক্রান্ত কোন রোগী আমার চেম্বারে আসেনি বলে আমার দৃঢ় বিশ্বাস। তিনি আরো বলেন সামনেও ইনশাআল্লাহ আমি যতটুকু সম্ভব আমার চেম্বারে ও মোবাইল ফোনের মাধ্যমে রোগীদের চিকিৎসা সেবা প্রদান করে যাবো,ইতিমধ্য করে গেছি আশাকরি সামনেও অব্যাহত থাকবে,আমি করোনা ভাইরাস নিয়ে কখনো ভীতু ছিলাম না এখনো ভীতু নয় বলে জানান ডাঃ ফররুক আহমদ ফারুক।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ