Recents in Beach

ব্রেকিং নিউজ

বাঁশখালীতে কালভার্টের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত

বাঁশখালী কালিপুর আদর্শ গ্রাম এলাকায় চলন্ত মোটরসাইকেল কালভার্টের নিচে পড়ে মোহাম্মদ নয়ন ২০ নামের একজন নিহত হয়েছে। গত বৃহস্পতিবার রাত আটটার দিকে   বাঁশখালী কলেজ সড়কে এ দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানান, মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে রাস্তা থেকে মোটরসাইকেলসহ কালভার্টের নিচে ছিটকে পড়ে নয়নের মৃত্যু হয়। তিনি আনোয়ারা কোরিয়ান ইপিজেড পোশাক কারখানায়  চাকরি করত। ঘটনাস্থলের কাছেই কালিপুর আদর্শ গ্রামে তাঁর বাড়ি। কালীপুর ইউনিয়নস্থ গুনাগরী আধুনিক হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আহত নয়নকে হাসপাতাল চিকিৎসার জন্য আনা হয়। কিন্তু তার শ্বাস প্রশ্বাস ছিলনা।কালিপুরের চেয়ারম্যান এডভোকেট আ ন ম শাহাদাত  আলম বলেন গুনাগরি থেকে বাড়ি যাবার পথে গাড়িসহ পাশের  ছাড়ায় পড়ে তার মৃত্যু হয়।
বাঁশখালী থানার ওসি রেজাউল করিম মজুমদার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার বিস্তারিত জেনে ব্যবস্থা নেয়া  হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ