Recents in Beach

ব্রেকিং নিউজ

বাঁশখালীতে ইয়াবা ট্যাবলেট সহ একজন গ্রেপ্তার

বাঁশখালী থানা পুলিশের মাদকদ্রব্য অভিযানে ইয়াবা ট্যাবলেট সহ এক জন কে গ্রেপ্তার করে পুলিশ।
বাঁশখালী পৌরসভারস্থ জলদী মিয়ার বাজার থেকে তাকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট সহ আব্দুল খালেক নামের এক তরুণকে গ্রেপ্তার করতে সক্ষম হন পুলিশ।
বাঁশখালীতে মাদকদ্রব্য উদ্ধার অভিযান বুধবার ২২ জানুয়ারী বিকালে এই অভিযান চলে। বাঁশখালী থানার কর্মরত এসআই (নিঃ) নাজমুল হক, সঙ্গীয় অফিসার এএসআই (নিঃ) মোঃ বিপ্লব হোসেন ও এএসআই (নিঃ) সুমন কুমার দে।
গ্রেপ্তারকৃত আসামী হলেন, বাঁশখালী পৌরসভার ৫নং ওয়ার্ডস্থ তেলীপাড়ার মোহাম্মদ কালুর ছেলে মোঃ আব্দুল খালেক ২১ তার কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বাঁশখালী থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোঃ রেজাউল করিম মজুমদার জানান, মাদকদ্রব্য উদ্ধার অভিযান কালে বাঁশখালী পৌরসভার জলদী মিয়ার বাজার এলাকা থেকে আব্দুল খালেক নামে এক জনকে ইয়াবা ট্যাবলেট গ্রেপ্তার করতে সক্ষম হন পুলিশ।
/দেশ বার্তা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ