Recents in Beach

ব্রেকিং নিউজ

চট্টগ্রাম হাসপাতালে দুই দালাল আটক

বি,এন ডেস্কঃ
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মঙ্গলবার সকালে দুই দালালকে আটক করেছে পুলিশ।আটকরা হলেন- জেলার রাঙ্গুনিয়া থানার নিশ্চিন্তপুর ঠেল্যাঘোনার আব্দুল মোতালেবের ছেলে মো. মিজান ও একই থানার পশ্চিম সরবভাটার শেখ আসাদুজ্জামানের ছেলে মো. সুজন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. জহিরুল হক ভূঁইয়া বলেন, হাসপাতালে দালালদের উৎপাত বেড়ে যাওয়ায় বিভিন্ন ওয়ার্ডে অভিযান চালিয়ে দুই দালালকে আটক করা হয়েচে। তাদের পাঁচলাইশ থানায় সোপর্দ করা হয়েছে।

ডেইলি বাংলাদেশ/এমকেএ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ