Recents in Beach

ব্রেকিং নিউজ

বাঁশখালীর বাহারছড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে মাস্টার নজির আহমদ ট্রাস্টের আর্থিক অনুদান

মোহাম্মদ এরশাদঃ
বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নস্থ ৪নং ওয়ার্ডের পূর্ব বাঁশখালা গ্রামের জতুর বাপের বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের গৃহ নির্মাণের জন্য আর্থিক সহায়তা প্রদান করেছে মাস্টার নজির আহমদ ট্রাস্ট। ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তরা হলেন গোলাম মোস্তফা, নুরুল কবির, রবিউল আলম, মোঃ আলমগীর, মোঃ মাহফুজ, নুরুল ইসলাম মনা, নুরুল আবচার এবং রেনু আরা বেগম। মাস্টার নজির আহমদ ট্রাস্টের পক্ষে আজ এই অনুদান ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করা হয়। 

অনুদান প্রদানকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ জসিম উদ্দীন খোকন, মাঈনুদ্দীন চৌধুরী, দুলাল প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ