Recents in Beach

ব্রেকিং নিউজ

বাঁশখালীতে পুলিশের অভিযান চালিয়ে ২ জন একাধিক মামলার আসামীকে অস্ত্রসহ আটক

 চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের দক্ষিণ সরল গ্রামে ২ নং ওয়ার্ডে থানা পুলিশ অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ ২ জন একাধিক মামলা আসামীকে গ্রেপ্তার করেছে।

গত ১৯ নভেম্বর বিকাল ৫ ঘটিকার সময় বাঁশখালী থানা ভার প্রাপ্ত ওসি কামাল হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে এই এলাকার মো. আলীর পুত্র মো. কায়সার (২৬) ও মো. হারুনের পুত্র মো. হোসেন (২২) কে একটি দেশীয় বন্দুক ও এক রাউন্ড কার্তুজসহ আটক করে।

আটককৃতদের বিরুদ্ধে বাঁশখালী থানা সহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে নিশ্চিত করেছেন ওসি কামাল হোসেন। 

আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলেও জানান তিনি ওসি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ