Recents in Beach

ব্রেকিং নিউজ

ডোমারে গৃহবধুর মরদেহ উদ্ধার

মোঃ সাদিকউর রহমান শাহ্ (স্কলার):
মিনু আক্তার (৩৬) নামে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ডোমার থানা পুলিশ। শনিবার দুপুরে নীলফামারীর ডোমার উপজেলা সোনারায় ইউনিয়নের ৩ নাম্বার ওয়ার্ড খাটুরিয়া ডাঙ্গাপাড়া গ্রাম হতে ওই গৃহবধুর মরদেহ উদ্ধার করা হয়। নিহত গৃহবধু ওই গ্রামের অটো চালক আলী হোসেন কানুর স্ত্রী। অভিযোগে জানা যায় স্বামী জুয়া খেলে ইতো মধ্যে ১৫ বিঘা আবাদী জমি শেষ করেছে। বর্তমানে বাড়ীর ভিটা ও বাঁশ ঝাড় রয়েছে। এরপর বাঁশ ঝাড় বিক্রির পায়তারা করে। এতে স্ত্রী মিনু বাধা দেয়। এর পরের গোপনে তা বিক্রি করে গত শুক্রবার মাফযোগ করে ক্রেতাকে দখল বুঝিয়ে দেয় আলী হোসেন কানু।এ নিয়ে দুই সন্তান রওশন ও কানিজের ভবিষ্যত নিয়ে স্বামীর সঙ্গে ঝগড়া বাধে স্ত্রীর। শনিবার সকাল ৯ টার দিকে বাসার ঘরে সকলের অগোচরে ওই গৃহবধু নিজ ঘরে তীরে গলায় ফাস দিয়ে আত্তহত্যা করে। দুপুরে ডোমার থানার এস.আই রেজাউল করিম, অনন্ত কুমার রায় ঘটনা স্থলে গিয়ে লাশ নামিয়ে সুর তাহাল শেষে ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠায়। থানার অফিসার ইনচার্জ মোকছেদ আলী লাশের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ