Recents in Beach

ব্রেকিং নিউজ

আওয়ামীলীগ সরকারের উন্নয়ন কর্মকান্ডের প্রচারণায় ছাত্রলীগ

বিএন রিপোর্টঃ বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ডগুলো হ্যান্ডবিল আকারে সাধারণ মানুষের নিকঠ পৌঁছে দিয়ে নৌকার প্রচারণা চালাচ্ছেন ছাত্রলীগ এর কর্মীরা। গত ১৫সেপ্টেম্বর পশ্চিম বাঁশখালীর ঐতিহ্যবাহী মোশারফ আলীর হাট থেকে শুরু হয় এই প্রচারণার কর্মকান্ড।

উক্ত প্রচারণায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার উপ-গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ ফাহিম; বাঁশখালী উপজেলা ছাত্রলীগ নেতা আতিকুর রহমান দুর্জয়, সৈয়দ গোলামুর রহমান ইমন,আজিম উদ্দিন; খানখানাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এহেসানুল কবির,যুগ্ম সম্পাদক এস.এম. মারুফুল মারুফ,পাঠাগার বিষয়ক সম্পাদক হালেছ ছোটন সহ খানখানাবাদ ইউনিয়ন ছাত্রলীগ নেতা জাহেদ চৌধুরী,আরিফুল ইসলাম আজাদ,ওয়াহিদুল আলম,তারেকুল ইসলাম,নঈমুল হাসান নয়ন,রাশেদ,মঈনুদ্দীন বাপ্পী প্রমুখ । 

উন্নয়ন কর্মকান্ডের প্রচারণার সময় তারা আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নৌকা প্রতীকে সাধারণ মানুষের কাছে ভোট খুঁজেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ