Recents in Beach

ব্রেকিং নিউজ

সাতকানিয়া থানা পুলিশ কর্তৃক মাদক উদ্ধার, চুরি মামলা ও সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ৬

জোবাইর বিন জিহাদী, সাতকানিয়া, বিএনঃ
চট্টগ্রাম জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানে গত ২০ই তারিখ থানার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত, মাদক উদ্ধারসহ আসামী, চুরি মামলা আসামীসহ মোট ০৬ জন গ্রেফতার করা হয়। এসঅাই রেখা প্রভা দে এর নেতৃত্বে টিম অভিযান পরিচালনা করে ২টি মামলার ১ বছর করে ২ বছর এবং মোট ১০,০০,০০০/- টাকা অর্থ দন্ডে দন্ডিত দুরদুরী সাকিনের আইয়ুব আলীর ছেলে সাইফুদ্দিনকে গ্রেফতার করে। এসআই মোঃ ইয়ামিন সুমন এর নেতৃত্বে টিম অভিযান পরিচালনা করে উত্তর রামপুর সাগর আলী পাড়াস্থ মৃত নজির আহমদ এর ছেলে সিরাজুল ইসলামকে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু হয়েছে। এসঅাই মোঃ নিজাম উদ্দিন এর নেতৃত্বে টিম থানার বিভিন্ন স্থান হতে সাতকানিয়া থানার চুরি মামলা নং-০৪(০২)১৮ এর সন্দিগ্ধ পলবতক আসামী শহিদুল ইসলাম, পিতা-নুরুল ইসলাম, মোরশেদ, পিতা-সৈয়দ আহমদ, উভয় সাং-পূর্ব রূপকানিয়া, আব্দুর রহমান পিতা-আব্দু্ল্লাহ সাং-গারাংগিয়া সর্বথানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রামদের গ্রেফতার করে বিজ্ঞ অাদালতে সোপর্দ করে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ