Recents in Beach

ব্রেকিং নিউজ

বাঁশখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

বিএন ডেস্কঃ
চট্টগ্রামের বাঁশখালীতে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার বেলা একটার দিকে উপজেলার গন্ডামারা ইউনিয়নের মোয়াজ্জের বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া শিশু জান্নাতুল মাওয়া (৩) ওই এলাকার সাবের হোসেনের মেয়ে। হাঁটতে গিয়ে সে পানিতে পড়ে যেতে পারে বলে জানিয়েছেন চাচাতো ভাই শহীদুল্লাহ। পরিবারের সদস্যরা তাকে এক ঘণ্টা ধরে খুঁজছিল। পরে ভাসমান অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।
বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জুবুরিয়া শারমিন বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ