Recents in Beach

ব্রেকিং নিউজ

জুয়েল এর নিখোঁজে শোকের ছায়ায় পরিবার

নিখোঁজ সংবাদঃ-
গত ১৪/০৭/১৭ইং তারিখ শুক্রবার সন্ধ্যায় বাসা থেকে নাস্তা করে বের হয় মোঃ জাহাঙ্গীর আলম ও মোছাঃ নুরজাহান বেগম এর ১৬ বছর বয়সী পুত্র মোঃ সাইফুল ইসলাম জুয়েল। তারপর থেকে জুয়েল এর আর কোন খোজ পাওয়া যায় নি। জুয়েল এর খোজে তার মা-বাবা বের হয়ে আশপাশে এলাকায় খোজ নিয়ে জানতে পারেন যে, বাই সাইকেল ভাড়া দেয়ার দোকান থেকে জুয়েল ও তার সঙ্গীয় বন্ধু ইমন সহ মিলে ২ টি বাইসাইকেল ভাড়া নিয়া মেইন রোডে বের হয়। 

তারপর থেকে জুয়েল বাড়ী না ফেরায় কান্না এবং গভীর শোকের ছায়া নেমে আসে জুয়েল এর পরিবারে। তাই তার মা-বাবার পক্ষ থেকে সবাইকে বিনীত অনুরোধ জানিয়েছেন, যদি কোন হৃদয়বান ব্যাক্তি জুয়েল এর কোন খবর পেয়ে থাকেন নিন্ম বর্ণিত নাম্বার সমূহে যোগাযোগ করার জন্য অনুরোধ করা গেল। এবং জুয়েল এর পরিবারের পক্ষ থেকে সন্ধানদাতার জন্য পুরুষ্কর ঘোষণা করেন।




যোগাযোগঃ- পাঠানপুর আবাসিক এলাকা, অক্সিজেন, চট্টগ্রাম।

মোবাইল নং- ০১৮৪৫-৮৪৫৯২৪, ০১৮২৭-৪১৪০৭৮ ও ০১৭৪৪-৫৭৮৫৫৯

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ