Recents in Beach

ব্রেকিং নিউজ

মামলা না নেয়ায় বাঁশখালী থানার ওসিকে হাইকোর্টে তলব

নিউজ ডেস্কঃ
চট্টগ্রামের বাঁশখালীতে সংঘর্ষে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় তাঁর স্ত্রীর করা অভিযোগ এফআইআর হিসেবে গণ্য না করায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তলব করেছেন হাইকোর্ট। কেন অভিযোগ এফআইআর হিসেবে গ্রহণ করা হয়নি এ বিষয়ে ব্যাখ্যা জানাতে ওসিকে আগামী ৫ এপ্রিল আদালতে হাজির হতে বলা হয়েছে। আজ সোমবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দেন। 

এর আগে বাঁশখালীতে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ নিয়ে গত ১ ফেব্রুয়ারি ডাকা মতবিনিময় সভা শুরুর আগে দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে মোহাম্মদ আলী (৩৫) নামের একজন নিহত হন। নিহত ব্যক্তির স্ত্রী রুমি আক্তার বাদী হয়ে স্বামী হত্যার অভিযোগে ২৯ জনকে আসামি করে বাঁশখালী থানায় লিখিত অভিযোগ দেন। অভিযোগটি মামলা হিসেবে নেয়নি পুলিশ। পরে পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা ১৫০ থেকে ২০০ জনকে আসামি করে হত্যা মামলা করে। এদিকে নিহত ব্যক্তির স্ত্রীর করা অভিযোগ এফআইআর হিসেবে গণ্য না করায় এ ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে ওই নারী আজ হাইকোর্টে রিট করেন। আদালতে রিট আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী এ কে এম ফয়েজ। সঙ্গে ছিলেন আইনজীবী শাহানা পারভীন।
সূত্রঃ মানবজমিন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ