চট্টগ্রামের বাঁশখালী উপজেলার দক্ষিণ শেখেরখীল লালজীবন এলাকায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে রোটারি ক্লাব। গত শুক্রবার চারটি রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ১৫টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও শুকনো খাবার বিতরণ করা হয়। এই মানবিক সহায়তায় অংশ নেয় রোটারি ক্লাব অব আগ্রাবাদ, রোটারি ক্লাব অব চিটাগাং পোর্ট সিটি, রোটারি ক্লাব অব চিটাগাং নর্থ এবং রোটারি ক্লাব অব চিটাগাং ওয়াটার ফল। আয়োজক ক্লাবগুলোর সভাপতিরা জানান, সাম্প্রতিক বন্যায় অনেক পরিবার তাদের মাথা গোঁজার ঠাঁই হারিয়েছে। ক্ষতিগ্রস্ত এসব পরিবারের বসতঘর নতুন করে পুনর্নির্মাণে সহায়তা করার লক্ষ্যেই তারা এই উদ্যোগ গ্রহণ করেছেন। বিতরণ কার্যক্রমে সংশ্লিষ্ট ক্লাবগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এই সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
চট্টগ্রামের বাঁশখালীর দক্ষিণ শেখেরখীল এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১৫টি পরিবারের মাঝে ঢেউটিন ও শুকনো খাবার বিতরণ করেছে চারটি রোটারি ক্লাব। ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণে এই সহায়তা দেওয়া হয়।



0 মন্তব্যসমূহ