Recents in Beach

ব্রেকিং নিউজ

বাঁশখালীতে নিরাপদ খাদ্য উৎপাদনের কর্মশালা সম্পন্ন

বি.এন.ডেস্কঃ
 চট্টগ্রামের বাঁশখালী উপজেলাতে  নিরাপদ খাদ্য উৎপাদনের উপর স্থানীয় সাংবাদিক, বিচারক, আইনজীবী ও এলাকার সচেতন নাগরিকদের নিয়ে আজ রোজ মঙ্গলবার ২৯ জানুয়ারী কর্মশালা উপজেলা কৃষি অফিসার শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। শ্যামল চন্দ্র সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক (ডিএই) কৃষিবিদ আমিনুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিজ্ঞ যুগ্ম জেলা ও দায়রা জজ মোশারফ হোসেন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত মোঃ মাইনুল ইসলাম, সিনিয়র সহকারী জজ সাইয়দ মাহাবুবুল ইসলাম, বাঁশখালী বারের সভাপতি এডভোকেট দিলীপ দাশ, এডভোকেট তাসকিমুল গণি ইমন, সাংবাদিক অনুপম কুমার অভি, সাংবদিক উজ্জ্বল বিশ্বাস, সাংবাদিক কল্যাণ বড়ুয়া, সাংবাদিক শাহ মুহাম্মদ শফি উল্লাহ, সাংবাদিক আবদুল মতলব কালু, সাংবাদিক হিমেল বড়–য়া, সাংবাদিক আব্দুল জাব্বার প্রমুখ।সভায় বক্তারা বলেন, নিরাপদ খাদ্য উৎপাদনে সব শ্রেণি ও পেশার মানুষকে লক্ষ্য রাখতে হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ