Recents in Beach

ব্রেকিং নিউজ

দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উৎয়াপন

মোঃ আরিফ মিয়া, জামালপুরঃ
 দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি-দুপ্রক এর উদ্যোগে ৩১ মার্চ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এবাবের দুর্নীতি প্রতিরোধ সপ্তাহের প্রতিপাদ্য রাখা হয়েছে ‘বন্ধ হলে দুর্নীতি, উন্নয়নে আসবে গতি’। 
 দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে দেওয়ানগঞ্জ পৌর শহরের নতুন কুঁড়ি বিদ্যানিকেতন থেকে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, প্রশাসনের কর্মকর্তা, পুলিশসহ বিভিন্ন পেশার লোকজনেরা অংশ নেন।
পরে নতুন কুঁড়ি বিদ্যানিকেতন চত্বরে উপজেলা দুপ্রক এর সভাপতি নারায়ন চন্দ্র সাহার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা দুপ্রক এর সম্পাদক আমিনুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক অধিনায়ক খাইরুল ইসলাম, কাউন্সিলর মামুনুর রশিদ, অধ্যাপক শাহজাহান আকন্দ, আওয়ামী লীগনেতা আবুল হোসেন বাচ্চু, মুক্তিযোদ্ধা আব্দুল কাদের, অধ্যক্ষ খলিলুর রহমান, অধ্যক্ষ রাশেদা ফেরদৌসী, শিক্ষক রেজাউল করিম প্রমুখ। সভা সঞ্চালনা করেন উপজেলা দুপ্রক সদস্য জ্যেষ্ঠ সাংবাদিক মদন মোহন ঘোষ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ