Recents in Beach

ব্রেকিং নিউজ

সাংবাদিক বদিউজ্জামানের ৭ম মৃত্যু বার্ষিকী আজ

সেলিম রেজা নওগাঁ প্রতিনিধিঃ
১১ মার্চ যুগের বাণী পত্রিকার সাবেক ব্যাবস্থাপনা সম্পাদক ও জাতীয় দৈনিক মানব জমিন, চাঁদনী বাজার, দৈনিক উত্তর বার্তা পত্রিকার সাপাহার প্রতনিধি খোন্দকার বাদিউজ্জামান এর ৭ম মৃত্যু বার্ষিকী। সাংবাদিক বদিউজ্জামান একাধারে সাংবাদিকতা, শিক্ষকতা, সাপাহার উপজেলা জাতীয়তাবাদী যুবদলের সাধারন সম্পাদক, সাপাহার প্রেসক্লাব সদস্য, যুগের বাণী পত্রিকার ব্যাবস্থাপনা সম্পাদক, সাপাহার উপজেলা ভটভটি মালিক সমিতির সভাপতি ছিলেন। একটি রাজনৈতিক দলের নেতা হওয়ার পরেও তিনি সকল দল ও মতের মানুষের কাছে একজন সদালপি মানুষ হিসেবে পরিচিত ছিলেন। দীর্ঘদিন তিনি প্রকাশিত দৈনিক মানব জমিন, দৈনিক উত্তর বার্তা ও দৈনিক চাঁদনী বাজার পত্রিকায় কর্মরত ছিলেন। ২০১১ ইং সালের ১১মার্চ তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোক গমন করেন। তার ৭ম মৃত্যু বার্ষিকীতে গ্রামের বাড়িতে এক স্বরন সভা ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ