Recents in Beach

ব্রেকিং নিউজ

ছাত্রলীগের শীর্ষ নেতৃত্বে আসছেন নারীরা, আলোচনায় ৮ জন

গাজী গোফরান,বাঁশখালী নিউজঃ
ক্ষমতাসীন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতীম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ২৯ তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী ৩১ মার্চ-১ এপ্রিল। জাতীয় সম্মেলনের মাধ্যমেই নতুন নেতৃত্বের হাতে উঠবে গৌরব-ঐতিহ্যের ধারক এ ছাত্র সংগঠনটির। তবে এবার ছাত্রলীগের নতুন নেতৃত্ব বাছাইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ৬ জন নেতা।  এমন আভাস দিয়েছে আওয়ামী লীগের একটি নির্ভরযোগ্য সূত্র।

এদিকে নতুন নেতৃত্ব বাছাইয়ের ক্ষেত্রে নারীরা উঠে আসবেন বলেও আভাস পাওয়া গেছে। বাঁশখালী নিউজের অনুসন্ধান এবং ছাত্রলীগ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির শীর্ষ ৫ নেতৃত্বের মধ্যে ২ টি নারী থাকতে পারে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটিতেও আসতে পারে এমন চমক।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ